Noy Noy Shunno Tin by Jafar Iqbal

Review Written By Tahsin Ahmed
"নয় নয় শূন্য তিন"
ক্যাটাগরিঃ বিজ্ঞান কল্পকাহিনী
লেখকঃ মুহাম্মদ জাফর ইকবাল
মুদ্রিত মূল্যঃ ১২৫ টাকা
প্রচ্ছদঃ ধ্রুব এষ
সময় প্রকাশনী


ছয়শ বছর পূর্বে জন্ম নেয়া মানব পরিবারের সন্তান রিশান। তার জীবনের অধিকাংশ সময় সে কাটিয়েছে পৃথিবীর বাইরে মহাকাশচারী হিসেবে। প্রতিটি অভিযানের শেষে যখন সে পৃথিবীতে আসে তখন পৃথিবীর প্রতি তার অন্যরকম একটি মায়া অনুভুত হয়। সে শূণ্যতা অনুভব করে পৃথিবীর প্রতি। তবে আবার ফিরে যেতে হয় মহাকাশ জীবনে।
এবারে তাকে পঞ্চম মাত্রার অভিযানের জন্য নির্বাচন করা হয়। মানুষের বসবাস উপযোগী গ্রহ খোজার জন্যই এই অভিযান। ছয় জন মহাকাশচারী শুরু করে শতাব্দী ব্যাপী এই অভিযান। কিন্তু সে অভিযানের মধ্যেই নতুন অভিযান পরিচালনা করতে হবে তাদের। পৃথিবী থেকে এক আলোকবর্ষ দূরের একটি গ্রহতে রয়েছে, এককোষী গ্রুনি। যারা এক একটা নিউরন কোষ। অ্যাক্সন এবং ডেনড্রাইটের মাঝে সম্পর্ক স্থাপন করে তারা মানুষের চেয়েও অনেক বুদ্ধিমান প্রাণীতে পরিণত হয়েছে। এইসব প্রাণীরা তাদের গ্রহে বসবাস কারী মানুষদের হত্যা করে তাদের মস্তিস্কের প্রতিলিপি সৃষ্টি করে। তারা সব মানুষকে মেরে ফেলে এবং তাদের মহাকাশযানও নষ্ট করে ফেলে কিন্তু বাঁচিয়ে রাখে ১০ বছরের সানি কে। শুধুমাত্র মায়ের ভালবাসার জন্য। সানিকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসতে হবে পৃথিবী থেকে, ধ্বংস করতে হবে গ্রুনিদেরকে। রিশান এবং তার মহাকাশচারী দল কি পারবে তাদের অভিযান সফল করতে? নাকি হারিয়ে যাবে গ্রুনিদের মাঝে?
এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদেরকে পড়তে হবে "নয় নয় শূন্য তিন"। খুবই সুন্দর একটি বই, আশা করি পড়ে দেখবেন। হ্যাপী রিডিং........


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox