Inferno by Dan Brown

Review Written By  Umme Habiba Meem



ইনফার্নো
লেখক: ড্যান ব্রাউন
অনুবাদক: মোহাম্মদ নাজিম উদ্দিন।

সংক্ষিপ্ত বর্ণণা:
সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলো ফ্লোরেন্স শহরে।তার কি হয়েছে,কি ঘটেছে কিংবা কিভাবে এখানে এলো সে সম্পর্কে কোনো ধারনাই নেই। স্মৃতিভ্রষ্ট ল্যাংডনের মাথায় প্রতিধ্বনিত হতে থাকে একটি কথা: "খুঁজলেই পাবে"। তার জামার পকেটে পাওয়া যায় অদ্ভুত আর ভীতিকর একটি জিনিস। এটা কোত্থেকে এলো তাও সে জানে না। তারপর ঘটতে থাকে একের পর এক সহিংসতা। ঘটনাচক্রে তার সাথে জড়িয়ে পড়ে অদ্ভুত এক মেয়ে। তারা দুজন জীবন বাঁচাতে পালিয়ে বেড়ায়, সেই সঙ্গে রহস্যের সমাধান করতে থাকে একটু একটু করে।অবশেষে সত্যটা যখন জানতে পারে তখন বুঝতে পারে শুধু তাদের জীবন ই নয়, পুরো মানবজাতি মারাত্নক এক হুমকির মুখে নিপতিত। ড্যান ব্রাউনের 'ইনফার্নো', 'দ্য দা ভিঞ্চি কোড এবং লস্ট সিম্বল' পর পাঠকদের আরো একবার জরিয়ে ফেলবে কোড, সিম্বল, ইতিহাস আর গোলকধাঁধাতুল্য ষড়যন্ত্রের জালে।
থ্রিলার প্রেমীদের বলছি
এখনো পড়া না হয়ে থাকলে পড়ে ফেলুন বইটি। আশা করি ড্যান ব্রাউন আপনাদের হতাশ করবে না। 🙊😍

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox