Maa by Anisul Haque



Review Written By Umme Habiba Meem



আজাদ! সে ছিল তার মায়ের একমাত্র সন্তান। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করায় বালক আজাদকে নিয়ে তার মা স্বামীর গৃহ-অর্থ-বিত্ত ত্যাগ করে আলাদা হয়ে যান। অনেক কষ্ট করে ছেলেকে লেখাপড়া করান তিনি।আজাদ যখন এমএ পাস করে তখন দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। মায়ের অনুমতি নিয়ে আজাদও তার বন্ধুদের সাথে যুদ্ধে যোগ দেয়।১৯৭১ সালের ৩০ আগস্ট মুক্তিযোদ্ধা নিবাসে হামলা চালালে রুমি,আলতাফ মাহমুদ, জুয়েলসহ আরো অনেকের সাথে আজাদও ধরা পড়ে। অনেক অত্যাচার করেও আজাদের মুখ থেকে কথা বের করতে পারে না তারা। মা তাকে সাহস দেন, তিনি বলেন,শক্ত হয়ে থেকো বাবা কারো নাম বলে দিও না।আজাদ তার মায়ের কথা রেখেছিল। মায়ের কাছে ভাত খেতে চাওয়ায় পরদিন মা ভাত নিয়ে হাজির হন বন্দিশিবিরে কিন্তু ছেলের দেখা আর পান না। আর কোনদিনওও ছেলে তার ফিরে আসেনি আর এই মা ও মারা যাওয়ার আগ পর্যন্ত ভাত মুখে দেননি। অসমসাহসিকা এই মায়ের অবিশ্বাস্য সত্য কাহিনী জানতে পড়তে হবে আনিসুল হকের " মা " উপন্যাসটি।
লেখক : আনিসুল হক।
মুল্য : ৩০০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox