Ami topu by Jafar iqbal

Review Written By Tanisha Latif Momo








আমি তপু
মুহম্মদ জাফর ইকবাল স্যার

তপু।
আরিফুল ইসলাম তপু।বি.কে. হাইস্কুলে মাত্র ক্লাস এইটে পড়া ছেলেটির মনে হয়,সে যেন চল্লিশ বছর বয়সী হয়ে গেছে । একসময়ের ফার্স্ট বয় কে স্কুলের সবাই এখন শুধুমাত্র বখে যাওয়া,মারামারি গালাগালি করে এমন ছেলে বাদে আর কিছুই মনে করে না । যে মা তাকে কখনো,ধমকে পর্যন্তও কোনো কথা বলে নি,সে যেন তপুকে সহ্যই করতে পারে না । অমানবকি আচরণ তো আছেই,পাশাপাশি গায়ে হাত তোলা টা তপুকে কষ্ট দেয় ভীষণ । 
তাই তপু মায়ের চোখের আড়ালে থাকা,পড়ালেখায় অমনোযোগী হয়ে যাওয়া,বাড়ি থেকে পালিয়ে যাওয়া হতে শুরু করে কি না করে নি,কি না ভাবে নি । কিন্তু শেষমেষ ঘটলো অন্য কিছু ! !

আসলে কেমন ছিলো তপু ?
কি হলো যার কারণে তপুর নিজেকে ৪০ বছর বয়সী মনে হয় ?
কেন তপুর মা তার প্রতি অমানবিক থাকে ?
পরে আবার সব বদলালো কিভাবে ?
জানতে পড়তে হবে মুহম্মদ জাফর ইকবাল স্যার এর জনপ্রিয় কিশোর গল্প  "আমি তপু" ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox