গল্পের মূল চরিত্র হিমু মামা মানে টগরের মামা।কিন্তু আমার কাছে গল্পের নায়ক টগর। ☺ ঘরে যত বেশি অশান্তি তৈরি হয়,তার ততই বেশি ভালো লাগে।চারপাশের যত অনিয়ম সব তার ভালো লাগে।তার মামা মাত্র এইচ এস সি পরীক্ষা শেষ করেছে।আর ভার্সিটি ভর্তি পরীক্ষার আগেউ,তার মাথায় হিমু হবার ভূত চেপেছে।।হিমু হতে হলে কি করতে হয়,কেমন অভ্যেস দরকার তা দেয়া আছে।(কেউ আবার ট্রাই দিতে যাইয়েন নাহ।)যেমনঃআয়েশ করে চা খাবেনা তারা,গলা অব্ধি পানিতে ডুবিয়ে তারপর জোছনা দেখবে,চোখ ট্যারা করতে জানাটা হিমু হবার প্রথম ধাপ(গল্পের শেষ অব্ধি গিয়ে অনেক কষ্টে টগর সেটা শিখে নেয় তার মামার কাছ থেকে।)পুলিশের গুতা,বুটজুতার লাথি হিমুদের নিত্যসঙ্গী ইত্যাদি ইত্যাদি।।
ভাবছি,টগরের মতন একটা পাপ পূন্যের খাতা রাখবো।যেখানে পাপ নং:১,পূন্য নং:১ এভাবে সব লেখা থাকবে।টগরের বিশ্বাস,একটা পাপ করার পর একটা পূন্য করলে, পাপে পূন্যে কাটাকাটি চলে যায়। যেমনঃদাদিয়ার পান ছেচুনি ঘরের চৌবাচ্চায় ফেলে দেয়া একটা পাপ।আবার সেই চৌবাচ্চা থেকে ছেচুনি টা তুলে এনে দাদিয়ার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিয়ে দাদিয়ার মুখে হাসি ফোটানো একটা পূন্য। মানুষকে খুশি করাটা তার মতে অনেক বড়ো পূন্য।হয়ে গেলো পাপে পূন্যে কাটাকাটি।।
সব ছোটো ভাইয়ের মতন,তার বড়ো বোন তার কাছে খারাপ।বাড়ির সদস্যদের বৈশিষ্টের খাতায় তার বড়ো বোন সম্পর্কে অনেকটা এভাবে লিখা।।
নীলু
My Sister
Standard Seven Student
বুদ্ধি নেই।মন্দ।ঝগড়াটে স্বভাব।তার কোন গুন নেই।
নীলু
My Sister
Standard Seven Student
বুদ্ধি নেই।মন্দ।ঝগড়াটে স্বভাব।তার কোন গুন নেই।
বেশিক্ষন সময় লাগবেনা পড়তে।।আমার ১ ঘন্টা থেকে একটু বেশি লেগেছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন