Chayabithi by humayun ahmed

Review Written By Tahsin Ahmed


Image may contain: food
বইয়ের নামঃ ছায়াবিথী
লেখকঃ স্যার হুমায়ুন আহমেদ
মুল্যঃ < ১৫০ টাকা( ঠিক মনে নেই)
ধরনঃ উপন্যাসই তো মনে হলো।
পৃষ্ঠাঃ মনে নেই

কটি বইকে ঠিক তখনই আমি একটি ভাল বই বলবো যখন বইটির প্রতিটি চরিত্র আমি স্পষ্ট প্রতিচ্ছবি রুপে চোখের সামনে দেখতে পাই। বইটির প্রতিটি চরিত্র আমার কাছে পরিচিত মনে হয়। যখন বইয়ের নায়কের চরিত্রটাকে বা বইয়ের যেকোন চরিত্রের স্থানে নিজেকে ভাবতে ভাল লাগে। তখন আমি সেটাকে একটি চমৎকার বই বলে ভাবতে পারবো।যে তোমার জীবনের প্রতিনিধিত্ব করে সেটাই তোমার প্রিয় হবে এটাই যে স্বাভাবিক।
মধ্যবিত্ত পরিবারের গল্প এটা। তাদের জীবনের করুনতম একটি সত্য। যেটাতে এমন কিছু দেখানো হয়েছে যে, বইটি পড়ার সময় মনে হবে আপনার চারপাশে অহরহ ঘটা ঘটনাগুলোর একটি নিখুত বর্ণনা লিখা হয়েছে। বইয়ের মধ্যে একজন ভালো মানুষ ও তার জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, জমিয়ে রাখা কষ্টগুলোকে দেখানো হয়েছে। বইটির জামান চরিত্রটি আমার এতটাই ভাল লেগেছে যে, গল্প পড়ার পরে আমার মনে হয়েছিলো যেন জামান হয়ে যাই। ভাল মানুষগুলো সব সময় প্রতারিত হয়, তারা তাদের অতি কষ্টে অর্জিত সম্মানটুকু হারায় না বটে তবে বেচে থাকার সম্বলগুলো হারিয়ে ফেলে।
বইয়ের মুল চরিত্র জামান নামের অসম্ভব ভালো মনের, সৎ বিশ্বাসী ও কম কথা বলা মানুষটির ছোট্ট পরিবারটির ভালবাসাগুলোর কথা বলা হয়েছে। যেখানে টাকার কারণে, চলতে কষ্ট হলেও, সমাজের কাছে নিচু হলেও তাদের ভালবাসা টাকা পয়সা কে হার মানায়। সে ভালবাসার ভীড়ে গল্পের মোড় হিসেবে আসে জামানের ছোট্টবেলার বন্ধু একজন ধনী মানুষ। যার সাথে জামানের স্ত্রীর মধ্যে একটা গভীরতা সৃষ্টি হয়। এর মধ্যে যদি ভাল মানুষগুলোর বেচে থাকার আরেকটা তাঁরা, চাকরিটা যদি চলে যায়। তবে কেমন লাগে???তারপর কি জামান বাচতে পেরেছিলো? তার ছোট সংসারটারই বা কি হলো? তার জীবনের ছোট্ট চাওয়াগুলো কি ছিল? আর সেগুলোকি পুরণ হয়েছে???এসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে পড়তে হবে ছায়াবিথী বইটা।
আমার প্রিয় বইয়ের তালিকায় এটা প্রথমদিকেই থাকবে। অনেক সুন্দর একটা বই এর ওপর বইটি যদি হয় হুমায়ুন স্যারের তবে তো কথাই নেই। বইয়ের এই অসাধারণ গল্পটার মজাটা লুফে নিতে হলে আপনাকে বইটি পড়তে হবে। রহস্য কিন্তু কখনোই শেষ হবার নয়, সেটা জীবনের সাথে আস্তে আস্তে এগিয়ে চলে। আপনার বই পড়া সুন্দর জীবনটা আরো সুন্দর হোক।ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox