এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি

Review Written By Maruf Shahrier


বইঃ এ ফায়ার অব ফোর্থ সেঞ্চুরি
প্রকাশনীঃ ঐতিহ্য (প্যাভিলিয়ন নং- ১৬)
পৃষ্ঠাঃ ৩২৭
মূল্যঃ ৫৫০/- (মেলায় ২৭% ছাড়ে ৪০২/-)
প্রায় ষোলশ বছর পূর্বে, স্পার্টায় বাস করত মিসরীয় বংশোদ্ভূত অনিন্দ্য সুন্দরী তরুণী অ্যালেক্সান্দ্রা, যে বয়ে বেড়াচ্ছিল দেবতা প্রমিথিউসের অভিশাপ। অ্যালেক্সান্দ্রা যখন মায়ের গর্ভে তখন এক পুরোহিত তার মাকে সতর্ক করে বলেছিল, পূর্ণিমা রাত তার অনাগত সন্তানের জন্য অশুভ। এ রাতে যেন তাকে দুগ্ধস্নান করানো হয় এবং বাইরে বেরুতে না দেয়া হয়। ষোল বছর অন্যথা হয়নি এ নিয়মের। যদিও একটা সময় ভাগ্য অ্যালেক্সান্দ্রাকে নিয়ে যায় এক নির্জন দ্বীপে। যে দ্বীপে সে একা নয়, আটকা পড়েছিল আরও পনের – ষোল জন স্পার্টান। যাদের মধ্যে রয়েছে এক ভাগ্যবিড়ম্বিত যুবক ফিদেল। মেয়েজামাতা রূপে তাকে পছন্দ করেছিল অ্যালেক্সান্দ্রার বাবা।
গ্রীস হতে রোমে ফেরার পথে এক রাজজাহাজ তাদের দেখে উদ্ধারে এগিয়ে আসে, যে জাহাজে ছিল স্বয়ং রোমান যুবরাজ। যার বাগদত্তাকে রোমের হিতার্থে বিসর্জন দিতে চায় প্যাগান পুরোহিতরা। বাধা হয়ে দাঁড়ায় যুবরাজ। পুরো রোম জনতা চলে যায় তার বিপক্ষে। বিপক্ষে চলে যায় সিনেট, এমনকি সর্বদা ছায়াতুল্য পিতাও। বাধ্য হয়ে নিজ সৈন্যদের বিরুদ্ধে তরবারি ওঠাতে হয় তাকে। অথচ যারা কিনা সর্বদা তার নেতৃত্বে যুদ্ধে নেমেছিল। শেষ পর্যন্ত সাম্রাজ্য, সিংহাসন সব ত্যাগ করে বাগদত্তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ায় যুবরাজ। চিহ্নিত হয় সাম্রাজ্যদ্রোহী রূপে। চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায় রোমে ফেরার পথ। কিন্তু যাকে বাঁচাতে রোম ত্যাগ করতে হয়েছিল আবার তাকে বাঁচাতেই রোমে ফিরে আসতে হয় যুবরাজকে। তারপর...!!!
প্রিভিউটি জিম্মি হাইসন আপু দিয়েছেন।
বুক হান্টারের পক্ষ থেকে আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox