বৃষ্টি বিলাস

  Review Written By Mashrekul Azam Shubo


বৃষ্টি বিলাস
লেখক: হুমায়ুন আহমেদ
প্রকাশন : অন্যপ্রকাশ
পৃষ্ঠা : ১০৪
মুদ্রিত মূল্য: ৭০টাকা(পুরাতন বই ছিলো,, বর্তমান মূল্য আরো বেশী হতে পারেউপন্যাসটি মূলত একটি মধ্যবিত্ত পরিবার কে ঘিরে। যেখানে পরিবারের কর্তা, আবদুর রহমান সাহেব একজন ব্যাংক ক্যাশিয়ার । গুরু গম্ভীর স্বভাবের এই লোকটি হটাৎ করেই ছেলে মেয়েদের সাথে বন্ধু সুলভ আচরণ শুরু করে, কারন সে তার বড় মেয়ে শামার জন্য একজন পাত্র ঠিক করেছেন। আবদুর রহমান সাহেব মেয়েকে বিয়ে দেবেন এইটা ভাবতেই তার ভাল লাগছে। অন্য দিকে তার এই আচরণ ছেলে মন্টু কিংবা ছোট মেয়ে এশা কেউ সাধারন ভাবে নিতে পারছেনা। শামা তো নয়ই। যে ছেলেটি আজ শামা কে দেখতে আসবে ,তার নাম আতাউর সে আবদুর রহমান সাহেবের অফিসেই চাকুরী করে। ছেলে পক্ষ শামাকে দেখতে এসে এক হাজার এক টাকা ও একটি আংটি দিয়ে যায় এবং বিয়ের পাকা কথা বলে যায় । এখান থেকেই “বৃষ্টি বিলাস” উপন্যাসের শুরু। পুরো গল্পটি জানতে হলে এখনি পড়ে ফেলুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Adbox